eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার

দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- রাজ্যে পালা বদলের পর তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে রাজ্য জুড়ে একের পর এক তৃণমূল নেতা কর্মী গ্রেফতার হচ্ছেন। বাদ নেই পশ্চিম বর্ধমান জেলাও। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূলের একাধিক নেতৃত্ব গ্রেফতার হয়েছেন। এবার তোলাবাজি, সন্ত্রাস এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগে দুর্গাপুরে নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান ও কাউন্সিলর রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। বুধবার বুদবুদ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

রমাপ্রসাদ হালদার দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বোরো কমিটির বিদায়ী চেয়ারম্যান। পাশাপাশি তিনি নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরও। এছাড়াও এলাকায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, এলাকাবাসীকে ভয় দেখানো, বিরোধী রাজনৈতিক কর্মীদের মারধর এবং তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে উক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে।

অন্যদিকে গ্রেফতারের পর এদিন তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় ধৃত নেতাকে উদ্দেশ্যে করে বিজেপির কর্মী-সমর্থকেরা ” চোর চোর ” স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো চটি দেখান। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনার পরিস্থতি তৈরি হয় আদালত চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments