eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল প্রার্থীর নির্বাচনী দেওয়ালে গোবর লেপন, দুর্গাপুরে রাজনৈতিক উত্তেজনা

তৃণমূল প্রার্থীর নির্বাচনী দেওয়ালে গোবর লেপন, দুর্গাপুরে রাজনৈতিক উত্তেজনা

সৌভিক সিকদার, দুর্গাপুর -: ভোটের মুখে ফের উত্তপ্ত দুর্গাপুর। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে লেখা দেওয়ালে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শনিবার সকালে তৃণমূল কর্মীরা লক্ষ্য করেন, কাঁকসার জাটগরিয়া এলাকায় প্রার্থীর নাম ও দলের প্রতীকের ওপর অত্যন্ত কদর্যভাবে গোবর লেপে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারেই এই কাজ করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে বিরোধী দল বিজেপির মদত রয়েছে। তাদের দাবি, প্রদীপ মজুমদারের জনপ্রিয়তা এবং এলাকার উন্নয়ন দেখে ভয় পেয়েই বিরোধীরা এই ধরণের নোংরা রাজনীতি শুরু করেছে। তাদের বক্তব্য, “রাজনৈতিক লড়াই হবে ময়দানে, কিন্তু রাতের অন্ধকারে প্রচার নষ্ট করা বাংলার সংস্কৃতি নয়।”

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ​এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে।

​ ভোটের আগে দেওয়ালে কালি বা গোবর লেপার ঘটনা এই প্রথম নয়। হেভিওয়েট প্রার্থী প্রদীপ মজুমদারের ক্ষেত্রে এমন ঘটনা দুর্গাপুরের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।




RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments