eaibanglai
Homeএই বাংলায়নারী সুরক্ষায় অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের

নারী সুরক্ষায় অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শিল্পাঞ্চলের নারীদের সুরক্ষার জন্য বিশেষ উদ্যোগ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশের। মহিলাদের সুবিধার জন্য পুলিশের তরফে বিশেষ হেল্প লাইন থাকলেও অনেকেই সেই বিষয়ে সচেতন নন। এদিকে পেশা শিক্ষা সহ অন্যান্য বিভিন্ন তাগিতে রোজই বাইরে বেরোতে হয় নারীদের। বাইরে বেরিয়ে অনেকেই নানারকম সমস্যার সম্মুখীন হয়। সেই সময় যাতে পুলিশ তাদের সহায়তা করতে পারে সেই জন্য মহিলাদের হেল্প লাইন নম্বর বিষয়ে সচেতনতা প্রচার চালাল মুচিপাড়া ট্রাফিক পুলিশ।

এদিন দুর্গাপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন দূর পাল্লার বাসের মহিলা যাত্রীদের পুলিশের হেল্প নাইন নম্বর দিয়ে সচেতন করা হয় এবং অসুবিধায় পড়লে সঙ্গে সঙ্গে ওই বিশেষ নম্বর যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়। দ্রুত পুলিশি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। মুচিপাড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক-সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা এদিন সরাসরি বাসে উঠে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে হেল্পলাইন নম্বর লেখা কার্ড তুলে দেন। তবে শুধু হেল্পলাইন নম্বর দেওয়াই নয়, যাত্রীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনে কীভাবে দ্রুত পুলিশের সাহায্য চাইতে হবে, সে বিষয়েও বোঝানো হয়।

এই উদ্যোগে স্বভাবতই খুশি মহিলা যাত্রীরা। এক বাসযাত্রী বলেন, “আমি পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে আসছি। পুলিশের তরফ থেকে আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া হল। বলা হল বিপদে পড়লে সেই নম্বরে ফোন করতে। আমাদের খুব ভালো লাগছে। এতে যাত্রাপথে অনেকটাই নিরাপত্তার অনুভূতি হচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments