eaibanglai
Homeএই বাংলায়বিশাল যন্ত্রাংশ নিয়ে উড়ালপুলের নিচে আটকে গেল ট্রেলার

বিশাল যন্ত্রাংশ নিয়ে উড়ালপুলের নিচে আটকে গেল ট্রেলার

নিজস্ব সংবাদদাতাঃ- বিশাল যন্ত্রাংশ নিয়ে উড়াল পুলের নিচে আটকে পড়ল ট্রেলার। নিমেষে তৈরি হল যাটজট। ঘটনাকে ঘিরে শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল দুর্গাপুরের মেনগেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে মিসাইলের মতো দেখতে সিমেন্টের তৈরি ওই বিশাল যন্ত্রাংশ নিয়ে ট্রেলারটি গুজরাট থেকে ডানকুনির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুর্গাপুরে পৌঁছে মেনগেটের কাছে উড়ালপুলের নিচ দিয়ে যাওয়ার সময় আটকে যায় য়ন্ত্রাংশটি। খবর পেয়ে এলাকায় ছুটে যায় স্থানীয় পুলিশ এবং ট্রাফিক আধিকারিকরা এবং যান চলাচল নিয়ন্ত্রণে আনতে শুরু করেন। পাশাপাশি ট্রেলারের চাকা থেকে কিছুটা হাওয়া কমিয়ে ট্রেলারটিকে উড়ালপুলের নিচ দিয়ে পার করানোর চেষ্টা করা হয়। কিন্তু তারপরেও যন্ত্রাংশটি উড়ালপুলের নিচে আটকে যায়। অবশেষে পরে ট্রাফিক এবং দুর্গাপুর থানার পুলিশ সার্ভিস রোড ব্যবহার করে ট্রেলারটি নিয়ে যায় এবং ১৯ জাতীয় সড়কে তুলে দেয়। কয়েক ঘণ্টা বাদে ফের ডানকুনির উদ্দেশ্যে রওনা দেয় ট্রেলারটি।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগে একটি ট্রেলারে করে বিমান নিয়ে যাবার সময়ও উড়ালপুলের নিচে তা আটকে গিয়েছিল। সেই সময় বিমান দেখার জন্য কৌতুহলিদের ভিড় উপচে পড়েছিল। শনিবার রাতে ফের সেই স্মৃতি ফিরে এল শহরে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments