এই বাংলায়

দুর্গাপুর ইস্পাত ভবনে অগ্নিকাণ্ড

By Eaibanglai - June 01, 2023
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন, ইস্পাত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন দুপুরে আচমকা সাত তলা ভবনটির ছতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন ইস্পাত ভবনের কর্মী ও আধিকারিকরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শেষে তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে জানা গেছে ইস্পাত ভবনের ছতলার একটি ফ্যানে শর্টসার্কিট থেকেই আগুন লাগে ও তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement