এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

নাবালিকা যৌন শোষণ ও দেহ ব্যবসার অভিযোগ থাকা হোটেলে, ভয়াবহ বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ঝলসে গেল নাবালক সহ ১ ব্যক্তি

By Eaibanglai - November 18, 2026
— Advertisement —
Advertisement
নাবালিকা যৌন শোষণ ও দেহ ব্যবসার অভিযোগ থাকা হোটেলে, ভয়াবহ বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে ঝলসে গেল নাবালক সহ ১ ব্যক্তি

মনোজ সিংহ,  দুর্গাপুরঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের বিধাননগর স্টিল পার্ক মোড় এলাকার রয়েল গ্যালাক্সি হোটেল নামক এক হোটেলের দ্বিতীয় তলায় 'জিও ফাইবার' লাগানোর কাজে নিযুক্ত ২ যুবক ভয়াবহ রূপে বিদ্যুৎপৃষ্ঠ হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় সায়ন নামে এক যুবকের শরীর প্রায় ৭৫% ঝলসে গিয়েছে ও অপর এক যুবকের শরীরে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই তাঁদের চিকিৎসার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন দুর্গাপুরের বি জে পি নেতা ও যুব মোর্চার কনভেনর পরিজাত গাঙ্গুলি। গুরুতর ভাবে অগ্নিদগ্ধ সায়নকে উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরের মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর পাওয়া গিয়েছে। অপর আরেক যুবকের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত দুই যুবকের কারও কাছেই নাকি স্বাস্থ্যসাথী কার্ড বা কোনও মেডিক্লেম বিমা নেই। এমন কঠিন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়িয়ে দু'জনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন পরিজাত গাঙ্গুলি। আজ দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে না গিয়ে প্রকৃত জন দরদী যুবনেতা পারিজাত গাঙ্গুলী বিপন্ন মানুষের জীবন রক্ষা করতে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন বলে শিল্পাঞ্চলের মানুষজন তাকে সাধুবাদ জানিয়েছেন।

অন্যদিকে ওই দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েল গ্যালাক্সি হোটেলের ম্যানেজার পরিচয় দিয়ে জনৈক্য 'অরিন্দম' বাবু দাবি করেন, দুই যুবকের মধ্যে একজন নাকি নাবালক ছিলেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। স্বভাবতই প্রশ্ন ওঠে নাবালক কর্মীদের দিয়ে কেনই বা হোটেলের wi-fi এর কানেকশন কাজের অনুমতি দেওয়া হল? নাকি এর পেছনেও রয়েছে কোন সুপরিকল্পিত ব্যবসায়িক চক্র? 

https://eaibanglai.com/allegations-of-prostitution-of-minor-girls-in-durgapur-hotel/

উল্লেখ্যঃ গত ২০ই মে দুর্গাপুরের সমাজসেবী ও আর টি আই অ্যাক্টিভিস্ট সুব্রত মল্লিক পশ্চিমবঙ্গ রাজ্যের চিপ সেক্রেটারি, হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া, জাতীয় ও রাজ্যে মহিলা কমিশন,ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট, পুলিশ কমিশনার, জেলাশাসক সহ দেশ ও রাজ্যের বহু প্রশাসনিক কর্তা ব্যক্তির কাছে এই হোটেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। তিনি লিখিত অভিযোগে জানিয়েছিলেন দুর্গাপুর শিল্পাঞ্চলের বিধাননগরে স্টিল পার্ক মোড় এলাকার রয়েল গ্যালাক্সি হোটেলে নাবালিকা মেয়েদের বাণিজ্যিক যৌন শোষণ ও দেহ ব্যবসা চালানো হচ্ছে। ১৮ বছরের কম বয়সী নাবালিকা মেয়েদেরকে নাকি মোটরসাইকেলে আসা ভিন্ন ভিন্ন পুরুষ ব্যক্তিরা আলাদাভাবে হোটেলের প্রাঙ্গণে নিয়ে আসে। হোটেলের কর্মীরা কোনো পরিচয়পত্র পরীক্ষা না করে বা বাধ্যতামূলক অতিথি লগ না রেখেই অবিলম্বে তাদের কক্ষে পাঠিয়ে দেয়। এটি প্রতিষ্ঠানের ভেতর থেকে পরিচালিত একটি সংগঠিত, পূর্ব-পরিকল্পিত বাণিজ্যিক শিশু যৌন চক্রের স্পষ্ট এবং অকাট্য প্রমাণ। পকসো আইনের অধীনে কোনো অপরাধ সম্পর্কে অবগত প্রত্যেক নাগরিক আইনত তা রিপোর্ট করতে বাধ্য,তাই নাকি তিনি প্রত্যক্ষদর্শী হওয়ায় লিখিত অভিযোগ দাখিল করেছিলেন।

শুধু তাই নয়, সুব্রত মল্লিকের আরো গুরুতর অভিযোগ হোটেলটির বিরুদ্ধে যা তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন। যমনঃ-
(১) অবৈধ মধ্যরাতের মদ বিতরণ এবং রাজ্য আবগারি বিভাগের রাজস্ব ক্ষতি।
(২) কোনো নিরাপত্তা কর্মী নেই।
(৩) বাধ্যতামূলক অনুমতি ছাড়া অবৈধভাবে রাতে কার্যক্রম পরিচালনা।
(৪) দৈনিক অতিথি তালিকা জমা দেওয়া ইচ্ছাকৃতভাবে দমন করা।
(৫) মহিলা কর্মচারীর অবৈধ রাত্রিকালীন নিয়োগ এবং সম্ভাব্য জবরদস্তিমূলক শ্রম বা সহযোগিতা।
(৬) ভূমি রেকর্ডের অনিয়ম।
(৭) প্রশাসনিক যোগসাজশ এবং রাজনৈতিক সুরক্ষার দাবি।
(৮) সিসিটিভি প্রমাণ বিকৃত করার তাৎক্ষণিক ঝুঁকি।
(৯) এফএসএসএআই / খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘন।
(১০) অনুমোদিত ভবন পরিকল্পনার বাইরে অননুমোদিত পশ্চাৎ নির্মাণ।
(১১) পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (WBPCB) নিয়ম লঙ্ঘন।
(১২) ধর্মীয় স্থান এবং আবাসিক এলাকার নৈকট্য 
(১৩) হোটেলকে কার্যস্থল হিসেবে ব্যবহারকারী সংগঠিত মানব পাচার নেটওয়ার্ক।

দুর্গাপুরের সমাজসেবী ও আর টি আই অ্যাক্টিভিস্ট সুব্রত মল্লিকের এইসব গুরুতর অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ হিউমান রাইটস কমিশন গত ২৮ শে জুলাই ২০২৬ এ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে সমস্ত বিষয়গুলি যথাযথ আইনি তদন্ত করে কি কি ব্যবস্থা গ্রহণ করা হলো ওই হোটেলটির বিরুদ্ধে তা বিস্তারিত লিখিত রূপে জানাতে বলেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন এর মেম্বার সেক্রেটারি গত ২/৯/২০২৬ তারিখে লিখিতভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে উক্ত অভিযোগ গুলি যথাযথ ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছিলেন।

ইতিমধ্যেই ওই হোটেলের বিরুদ্ধে যথাযথ আইনি তদন্ত হচ্ছে বলে সুত্র মারফত জানা গেছে। আগামী ২৩ শে নভেম্বর জুভেনাইল জাস্টিস বোর্ড, বোর্ডের আসানসোল কার্যালয়ে এই বিষয়ক একটি হেয়ারিং আছে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে।

এখন প্রশ্ন যে হোটেলের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ সেই হোটেলটি এখনো কি করে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, কয়েক লক্ষ টাকা খরচা করে নতুন সূর্যের আলোয় আলোকিত হয়ে নাকি তিনি তার কুকর্ম এখনো চালিয়ে যাচ্ছেন। এদিনের ভয়াবহ বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে দুটি নিস্পাপ প্রাণের মর্মান্তিক পরিণতি শিল্পাঞ্চলের মানুষের মনে ওই হোটেলের কাজকর্মের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।  চলবে...........................

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement