সঙ্গীতা চৌধুরীঃ- বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার প্রসঙ্গে একটি কাহিনী রয়েছে পুরাণে। পুরাণ অনুযায়ী অসুর শুম্ভ নিশুম্ভ যখন দেবলোক দখল করে ও ত্রিভুবন অধিকার করে তাণ্ডবলীলা চালাতে শুরু করে তখন দেবতাদের প্রার্থনায় দেবী পার্বতী তপমগ্না হন ও তপস্যার প্রভাবে দেবী পার্বতীর শারীরিক কোষ আলাদা হয়ে এক দিব্য কান্তিমান দেবী মূর্তির সৃষ্টি হয়, এই দেবীর নাম কৌশিকী।
পুরাণ অনুসারে, ভাদ্র মাসের এই অমাবস্যার তিথিতেই দেবী কৌশিকী বধ করেছিলেন শুম্ভ ও নিশুম্ভকে। যে কারণে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত হয়। এই অমাবস্যা শুধু একটি তিথি নয়, এটি মহাসিদ্ধি লাভেরও একটি তিথি। এই তিথিতে তাই মায়ের নাম বেশি করে জপ করুন ও ভগবৎ লীলা শ্রবণ করুন, এইদিন কারো অনিষ্ট চাইবেন না।