সংঙ্গীতা চৌধুরীঃ- আজ শনিবার ১০ ই অক্টোবর। আজ মহালয়া। আজকের দিন জানুন ১২ রাশির রাশিফল কেমন হবে। এই মহালয়া থেকে প্রত্যেক রাশির জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। সেই পরিবর্তনগুলো কী কী জেনে নিন!
কেমন কাটবে আজ ১২ রাশির সময়
মেষ রাশি: এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে। শিক্ষার্থী, শিল্পী ও ক্রীড়াবিদদের উচিত নিজেদের অনুশীলনে মন দেওয়া।
বৃষ রাশি: ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের। তবে পদোন্নতি হলেও অহংকারী হয়ে উঠবেন না। বিবাহিত জীবনের সঙ্গী'র সাথে খোলামেলা ভাবে আলোচনা করুন এতে সম্পর্কে তীব্রতা বাড়বে।
মিথুন রাশিঃ প্রতিকূল গ্রহের কারণে আপনার ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। নতুন কাজ স্থগিত রাখাই শুভ। নিজের খাদ্যাভাসের দিকে নজর দিন।
কর্কট রাশিঃ যারা শেয়ার বাজারের সঙ্গে জড়িয়ে রয়েছেন তারা পূর্বের অর্জন করা মুনাফা নতুন বিনিয়োগে লাগানোর চেষ্টা করুন। শিক্ষার্থীরা নিজেদের ভাগ্যের উন্নতি ঘটানোর চেষ্টা করুন।
সিংহ রাশিঃ আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই কথাবার্তা ভালোভাবে বলুন, সংযত হয়ে বলুন।
কন্যা রাশিঃ আপনি নবরাত্রির সময় থেকে নতুন কোন বিনিয়োগ করার পরিকল্পনা করুন। অবিবাহিত ব্যক্তিদের এই সময় বিবাহের যোগ রয়েছে। ছাত্র-ছাত্রীদের উচিত এই সময় অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা।
তুলা রাশিঃ এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন প্রয়োজন। আপনার সন্তান সম্পর্কিত কোন মানসিক চাপ তৈরি হতে পারে এই সময়। বিবাহিত দম্পতিদের জীবনে একটু মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এই সময় নতুনভাবে কোন ঋণে জড়িয়ে পড়বেন না।
বৃশ্চিক রাশিঃ এই রাশির জাতক জাতিকারা নিকট আত্মীয়ের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত কোনো ভালো খবর পাবেন। এছাড়া যারা কর্মরত রয়েছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের কর্মের জন্য প্রশংসা বা পুরস্কার পাবেন।
ধনু রাশিঃ এই সময়টা আপনারা প্রতারকদের থেকে দূরে থাকুন। যাদের সঙ্গে থাকলে আপনার পজিটিভ ফিল হয় তাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি বড় এখনও অর্ডার পেতে চলেছেন আজ যা আপনার জীবনে নতুন কোন মোড় এনে দেবে।
মকর রাশিঃ এই রাশির যে সকল জাতক জাতিকারা অফিসে কাজ করেন মহালয়ার সময় থেকে তারা একটা ভালো ফল পাবেন , তারা প্রচুর ভালোবাসা পাবেন এবং তারা দ্রুততার সঙ্গে অনেক কিছু শিখতে পারবেন।
কুম্ভ রাশিঃ এই রাশির জাতক জাতিকাদের বলবো এখন কঠোর পরিশ্রম করুন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে, তাই সময় নিয়ে কথাবার্তা বলুন, পারলে কাছেপিঠে কোথাও ঘুরে আসুন এই সময়ে। পারিবারিক জীবনে একটু বেশি করে সময় দিন তাতে আপনার মানসিক চাপ অনেকখানি কমে যাবে।
মীন রাশিঃ এই রাশির জাতক জাতিকাদের বলবো আপনি ভ্রমণ কালে আপনার খাদ্যাভাস সম্পর্কে একটু সতর্ক থাকুন। পাইকারি ব্যবসার ক্ষেত্রে আপনার দ্বিগুণ মুনাফা হতে পারে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার একটি যোগও উৎপন্ন হয়েছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের সময়টা ভালো যাবে।