এই বাংলায় দক্ষিণ বাংলা স্বাস্থ্য ও শিক্ষা

দুর্গাপুরে এস কে এস মেডিকেল কলেজ ও বেঙ্গল হসপিটালের শুভ উদ্বোধন আগামী ২১ সেপ্টেম্বর

By Eaibanglai - September 19, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে এস কে এস মেডিকেল কলেজ ও বেঙ্গল হসপিটালের শুভ উদ্বোধন আগামী ২১ সেপ্টেম্বর

মনোজ সিংহ, দুর্গাপুরঃ-  শিল্পাঞ্চল দুর্গাপুর ইতিমধ্যেই শিক্ষা নগরী রূপে আত্মপ্রকাশ করেছে। সারা ভারতবর্ষ থেকে এখন ছাত্রছাত্রীরা দুর্গাপুর শিল্পাঞ্চলের শিক্ষা নগরীতে এসে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, কারিগরি শিক্ষা, হোটেল ম্যানেজমেন্ট সহ একাধিক বিষয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে সারা পৃথিবী জুড়ে  নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। ইতিমধ্যেই দূর্গাপুর শিল্পাঞ্চলে রয়েছে তিনটি নামকরা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুর্গাপুরের মুকুটে আবার নতুন পালকের সংযোজন হতে চলেছে আগামী একুশে সেপ্টেম্বর ২০২৬।

দুর্গাপুর শিল্পাঞ্চলের বিধাননগরের এস এস বি সরণীতে অবস্থিত এস কে এস মেডিকেল কলেজ ও বেঙ্গল হসপিটালের শুভ উদ্বোধন হতে চলেছে আগামী ২১ (একুশে) সেপ্টেম্বর ২০২৬ এ ।  এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টির, জাতীয় সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী সুনীল বানসাল মহাশয়। তার সাথে ওই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শরৎবৎ মুখার্জি, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ও কারিগরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক শ্রী চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী লক্ষণ চন্দ্র ঘড়ুই, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস. পোনম্বলম, আইএএস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বর্গ।

ইতিমধ্যেই দুর্গাপুর শিল্পাঞ্চলের বিধাননগরের এস কে এস মেডিকেল কলেজ ও বেঙ্গল হসপিটালে এখন সাজো সাজো রব। দুর্গাপুর শিল্পাঞ্চলে আবার একটি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল হবার ফলে আগামী দিনে দুর্গাপুর শিল্পাঞ্চলে স্বাস্থ্য ক্ষেত্রে আরো অনেক কর্মসংস্থান হবে বলে আশা করছেন ওয়াকিবহুল মহল।  
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement