এই বাংলায় দক্ষিণ বাংলা

পরকীয়া সন্দেহে প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ আসানসোলে, আটক গৃহবধূ গ্রেফতার ২

By Eaibanglai - October 30, 2026
— Advertisement —
Advertisement
পরকীয়া সন্দেহে প্রেমিককে পিটিয়ে খুনের অভিযোগ আসানসোলে, আটক গৃহবধূ গ্রেফতার ২

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পরকীয়া সম্পর্কের জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলসের ওল্ড কলোনি এলাকায়। মৃত যুবকের নাম অশোক কুমার সিং ওরফে বিকি (৩৪)। পুলিশ সূত্রে জানা গেছে, আদতে দিল্লির বাসিন্দা বিকির পরিবারে স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। তবে মাঝে মাঝেই তিনি রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস কলোনির একটি কোয়ার্টারে এসে থাকতেন। গত কাল সন্ধ্যায় তিনি কলোনিরই পাশের বাড়ির বাসিন্দা মন্টু যাদবের বাড়িতে যান। অভিযোগ, মন্টুর স্ত্রীর সঙ্গে বিকির দীর্ঘদিন ধরে একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, যা নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকি ওই বাড়িতে গিয়েছেন খবর পেয়েই আচমকা সেখানে হাজির হন মন্টু যাদব। এর পরেই দু'পক্ষের মধ্যে তীব্র বচসা ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি চরমে উঠলে মন্টু যাদব এবং তাঁর কয়েকজন সহযোগী মিলে বিকি সিংকে কোয়ার্টারের ভেতর আটকে রেখে বেধড়ক মারধর করেন। মারধরের জেরে বিকি গুরুতর জখম ও রক্তাক্ত হয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই যুবকের।

ঘটনার খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দুজনকে গ্রেফতার করেছে। পাশাপশি, জিজ্ঞাসাবাদের জন্য মন্টু যাদবের স্ত্রীকেও আটক করা হয়েছে। 

অন্যদিকে, মৃত বিকির পিসির অভিযোগ, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং ওই মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই বিকিকে গতকাল পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 

ঘটনার পর থেকে মূল অভিযুক্ত মন্টু যাদবসহ বাকিরা পলাতক। পুলিশ অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement