এই বাংলায়

পর পর চারটি দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

By Eaibanglai - October 13, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোলের সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া অঞ্চলে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এবার একই রাতে পরপর চারটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। বুধবার রাতে দেন্দুয়ার রামডি মোড় সংলগ্ন একটি সেলুন ও তিনটি ছোট ছোট খাবার হোটেলে চুরির ঘটনা ঘটে। জানা গেছে সব কটি দোকানেই ছাদের অ্যাসবেস্টার কেটে দোকানে ঢোকে চোরের দল এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা ছাড়াও দোকানের দামি সব সামগ্রী নিয়ে চম্পট দেয়।

দোকান মালিক দীনদয়াল ভান্ডারী, মহাদেব মাহাতো,নুকূল মাহাতো ও ঘুংরি মাহাতোরা বলেন, এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। অন্যদিকে চুরির খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রে খবর।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement