দক্ষিণ বাংলা

স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

By Eaibanglai - July 05, 2025
— Advertisement —
Advertisement
স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আসানসোলের আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের (দ্বিতীয়) বিচারক মহুয়া বসু রায়। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জয়ন্ত ঘোষ।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, আসানসোলের বারাবনি এলাকার বাসিন্দা জয়ন্ত ঘোষ ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর তার স্ত্রী পৃথা ঘোষের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। পরে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ডাক্তারকে জবানবন্দিতে জানান, তার স্বামী পেট্রোল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।

আসানসোল আদালতে চলা এই মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সব সাক্ষ্য গ্রহণ ও তথা প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আসানসোল আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের ( দ্বিতীয়) বিচারক মহুয়া বসু রায় জয়ন্তকে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement