এই বাংলায়

দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক

By Eaibanglai - January 04, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক জন । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের সতীঘাট বাইপাস এলাকায় দুপুর বারোটা নাগাদ। গুরুতর আহত ঐ ব্যক্তিকে স্থানীয়দের চেষ্টায় বাঁকুড়া সদর থানার পুলিশ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে যখন জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিক প্রচার কর্মসূচী চালানো হচ্ছে, তখন সাধারণ মানুষ ও বাইক চালকদের মধ্যে কোন সচেতনতা তৈরী হয়নি এখনও এদিনের দূর্ঘটনা সে কথাই প্রমাণ করলো। আহত বাইক চালকের মাথায় হেলমেট ছিলনা। একই সঙ্গে বেপরোয়া বাইক চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবী। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে । এই ঘটনার ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় তবে কিছু ক্ষনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement