দক্ষিণ বাংলা

বিনামূল্যে বাস পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গল মহলের মহিলারা

By Eaibanglai - June 02, 2026
— Advertisement —
Advertisement
বিনামূল্যে বাস পরিষেবা থেকে বঞ্চিত জঙ্গল মহলের মহিলারা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে ক্ষমতায় আসার পর ১ জুন থেকে প্রতিশ্রুতি মতো সরকারী বাসে মহিলাদের ‘বিনামূল্যে’ যাতায়াত প্রকল্প কার্যকর করেছে বিজেপি সরকার। সরকারের এই উদ্যোগে রীতিমতো খুশির হাওয়া রাজ্যের মহিলাদের মধ্যে। এবার থেকে রাজ্যের যে কোন জায়গায় সরকারি বাসে যাতায়াতের জন্য মহিলাদের কোন ভাড়া গুণতে হবে না। রাজ্যের যে কোন প্রান্তে একেবারে বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।

কিন্তু সরকারের এই জনকল্যাণমূলক পরিষেবা থেকে বঞ্চিত থেকে গেলেন বাঁকুড়ার জঙ্গল মহলের মহিলারা। কারণ এখানে যাতায়াতের একমাত্র ভরসা বেসরকারি পরিবহণ। স্বাধীনতার এত বছর পরেও জঙ্গল মহলে সেভাবে চালু হয়নি সরকারি বাস পরিষেবা।

তৃণমূলের শাসনকালে ২০২৪ সালে রানীবাঁধ ও ঝিলিমিলিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দু’টি ডিপো তৈরি হয়। ঢাক ঢোল পিটিয়ে ওই দুই ডিপো তৈরি হলেও এক দিনের জন্যও একটি বাসও সেখানে পৌঁছায়নি। ওই ডিপো তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছেন এলাকার মানুষ। একই সঙ্গে তারা আরও জানিয়েছেন, রানীবাঁধ রুটে একটি মাত্র সরকারি বাস চলে। সকাল ছ’টায় যায়, ফেরে সন্ধ্যায়। তবে সেই বাস যাত্রী তুলতে মাত্র কয়েক মিনিটের জন্য বাসস্ট্যাণ্ডে দাঁড়ালেও ডিপো মুখী হয়নি একদিনের জন্যও।

লক্ষ্মী মনি, মালা দাস মহন্তরা জানান বাঁকুড়ায় যেতে এক এক বারে প্রায় ৭০-৮০ টাকা ভাড়া লাগে। ফলে নতুন সরকারের পরিষেবা জঙ্গল মহলে পৌঁছলে এলাকার মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন। নতুন সরকারের কাছে তাদের আবেদন এলাকার মহিলাদের কথা ভেবে জঙ্গল মহলে সরকারি বাস পরিষেবা চালু করা হোক।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement