এই বাংলায় দক্ষিণ বাংলা

হাইকোর্টের নির্দেশের পরেও অনড় আইনজীবীরা, পরিকাঠামোর দাবিতে দুর্গাপুর আদালতে কর্মবিরতি জারি

By Eaibanglai - October 29, 2026
— Advertisement —
Advertisement
হাইকোর্টের নির্দেশের পরেও অনড় আইনজীবীরা, পরিকাঠামোর দাবিতে দুর্গাপুর আদালতে কর্মবিরতি জারি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কলকাতা হাইকোর্টের নির্দেশিকা জারি হওয়ার পরেও পুরনো ভবন থেকে নতুন ভবনে রেকর্ড স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থানে অনড় রইলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। আইনজীবীদের বসার উপযুক্ত জায়গা এবং বিচারপ্রার্থীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও কর্মবিরতি চলবে বলে সাফ জানিয়ে দিয়েছে মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন। এই ঘটনার জেরে আদালত চত্বরের বিচার বিভাগীয় নথিপত্র স্থানান্তরের কাজ সাময়িকভাবে থমকে গিয়েছে।

বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট পুরনো কোর্ট বিল্ডিং থেকে নতুন কোর্ট বিল্ডিংয়ে আদালতের রেকর্ড স্থানান্তরের নির্দেশ দিলেও আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য ন্যূনতম পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি। প্রায় ১৪০০ আইনজীবী এবং দৈনিক আগত শয়ে শয়ে বিচারপ্রার্থীদের জন্য নতুন ভবনে পর্যাপ্ত আসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে। সেই কারণেই এই পরিকাঠামোগত ত্রুটি দূর না হওয়া পর্যন্ত তাঁরা এই স্থানান্তর প্রক্রিয়া গ্রহণ করবেন না।

বার অ্যাসোসিয়েশন সূত্রে আরও জানানো হয়েছে, আইনজীবীদের এই আন্দোলনের প্রতি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনেরও পূর্ণ সমর্থন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে যতক্ষণ না পর্যন্ত আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য সমস্ত রকম নাগরিক সুব্যবস্থা ও বসার উপযুক্ত পরিকাঠামো নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন ও কর্মবিরতি জারি থাকবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement