এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে জাতীয় সড়কে উল্টো পথে গাড়ি চলাচল, আটক পুলকার, কড়া অভিযানে পুলিশের

By Eaibanglai - October 29, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে জাতীয় সড়কে উল্টো পথে গাড়ি চলাচল, আটক পুলকার, কড়া অভিযানে পুলিশের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাতীয় সড়কে ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো পথে যাতায়াত করার অপরাধে একাধিক  বাইক, টোটো ও সাইকেল আটক এমনকি পুলকার করল ট্রাফিক পুলিশ। বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকারের নেতৃত্বে দুর্গাপুর ট্রাফিক গার্ডের অন্তর্গত মেনগেট এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে বর্ধমানগামী ওই জাতীয় সড়কের মেনগেট এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক বাইক ও সাইকেল চালক নিয়ম ভেঙে উল্টো পথে যাতায়াত করছিলেন। এমনকি একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াবোঝাই পুলকারকেও অত্যন্ত বিপজ্জনকভাবে ওই উল্টো পথে চলাচল করতে দেখা যায়। 

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার পুলিশ বাহিনী নিয়ে নিজে রাস্তায় নামেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। অভিযান চলাকালীন নিয়ম অমান্য করা একাধিক বাইক, টোটো এমনকি পুলকার আটক করা হয় এবং বেশ কিছু সাইকেলের হাওয়া খুলে দেওয়া হয়। একই সাথে চালকদের কড়া ভাষায় সতর্ক করেন পুলিশ আধিকারিকরা। ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনে এই ধরনের আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে পুলকারের ভিতরে স্কুলপড়ুয়া শিশুরা থাকা সত্ত্বেও এভাবে উল্টো পথে যাতায়াত করায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। যদিও আগামীদিনে নিয়মিত নজরদারির কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement