এই বাংলায়

সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

By Eaibanglai - March 04, 2025
— Advertisement —
Advertisement
সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। জানা গেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলি কোনো নমিনেশন ফাইল করতে না পারায় শাসক দলের এই জয়লাভ।

আইএনটিটিইউসি’র সদস্যরা জানান তাদের তরফে নমিনেশন ফাইল করার দুদিন পরেও কোন দল নমিনেশন পত্র ফাইল করেনি। ফলে একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের জয় লাভ হয়েছে বলা যায় । ইউনিয়ন সদস্যরা জানান কয়েক দিনের মধ্যেই তারা বোর্ড গঠন করবেন।

এদিন ফল বেরোনোর আগেই সবুজ আবির খেলে উৎসবে মেতে উঠেন ইউনিয়ন কর্মীরা। দলের কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা দীপঙ্কর লাহা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement