দক্ষিণ বাংলা

বিশ্ব পরিবেশ দিবসে অঙ্গীকার

By Eaibanglai - June 05, 2026
— Advertisement —
Advertisement
বিশ্ব পরিবেশ দিবসে অঙ্গীকার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দুর্গাপুরের মেজর পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল পার্কের প্রাতঃভ্রমণকারীদের একটি গ্রুপ। যেখানে অংশ নিয়েছিলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বিধায়ক নিজে গাছ লাগানোর পাশাপাশি উপস্থিত প্রাতঃভ্রমণকারীদের হাতে গাছের চারা তুলে দেন এবং পরিবেশ রক্ষায় সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রেও সচেতনতার বার্তা দেন তিনি।

প্রসঙ্গত প্রাতঃভ্রমণকারী গ্রুপের ১২ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে গ্রুপের সদস্যরা গাছ লাগানোর পাশাপাশি কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই আনন্দঘন মুহূর্তে শামিল হন বিধায়কও। সব মিলিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন মেজর পার্কে যেন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement