সঙ্গীতা চৌধুরীঃ- দুঃখ কষ্টের মধ্যে পড়েই আমরা ভগবানকে ডাকছি, অথচ আমাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়, ভগবানকে ডাকলেই কি দুঃখ-কষ্ট কমে? এই প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী শুনে নেব।
শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এই প্রশ্নের উত্তরে অখন্ড সংহিতার প্রথম খণ্ডে বলেছেন, ‘কমে বৈ কি! আর দুঃখ-কষ্টের পরিমাণ কমুক আর না কমুক, দুঃখের অনুভূতিটা কমে। মনে করুন, আমার হাত কেটে গেছে কিন্তু ব্যথা-বেদনা আমার অনুভূতিতে আসছে না, এ অবস্থায় হাত কাটা আর না-কাটায় তফাৎ কি? ভগবানকে ডাকলে দুঃখ বোধটা কমে যায়, এইটেই ভগবানের এক মস্ত বড় দান। ভগবানকে দয়াময় বলি কেন? যেহেতু, তিনি আমাদের দুঃখ দূর করুন আর না করুন, দুঃখ সহিবার ক্ষমতাটা দেন।
অখণ্ড সংহিতার ৫ম খণ্ডে তিনি আবার বলেছেন যে, “ভগবানকে যদি না ভুলে যাও, তাঁর অমৃতময় নাম টা যদি না বিস্মৃত হও, তবে জানবে বজ্রাঘাত তোমার কাছে একটা পিপড়ের কামড়ের মতো তুচ্ছ হ’য়ে যাবে।”