নিজস্ব প্রতিনিধি, কাঁকসাঃ দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঘটনা কাঁকসা থানা এলাকার। জানা গেছে, গতকাল রাতে ওই পড়ুয়া একটি বেসরকারি হাসপাতাল থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল। সেইসময় কয়েকজন যুবক তার রাস্তা আটকায়। অভিযোগ, তাকে একা পেয়ে জোর করে জঙ্গল তুলে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে ওই নির্যাতিতা ঘটনার কথা বাড়িতে জানালে বুধবার তার পরিবারের তরফে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তিন যুবককে আটক করেছে। তাদের জেরা করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কাঁকসায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩
By Eaibanglai
-
February 13, 2019
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —
— Advertisement —