এই বাংলায়

লরি-পিকআপ ভ্যানের সংঘর্ষ, জখম তিন

By Eaibanglai - November 10, 2024
— Advertisement —
Advertisement
লরি-পিকআপ ভ্যানের সংঘর্ষ, জখম তিন

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে জাতীয় সড়কে দুর্ঘটনা। লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষের গুরুতর জখম হলেন তিন জন। দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর এমভিআই চেকপোষ্ট সংলগ্ন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান এদিন দুপুরে সম্ভবত কারখান সামগ্রী লোড করার জন্য আসানসোল দিক থেকে লছমনপুর গ্রামের দিকে যাচ্ছিল একটি লরি। গ্রামে ঢোকার মুখে দ্রুত গতিতে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পরে লরিটি ডিভাইডারে উঠে যায় এবং ওই পিকআপ ভ্যান টির উপর কাত হয়ে পড়ে।

দুর্ঘটনায় পিকভ্যানের চালক সহ আরো দুইজন মোট তিনজন গুরুতরভাবে জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অন্যদিকে দুর্ঘটনার পর থেকে লরি চালক পলাতক বলে জানা গেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement