এই বাংলায়

রঘুনাথপুরে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হল রাধুনীর, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরেকজন

By Eaibanglai - January 24, 2020
— Advertisement —
Advertisement

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়াঃ- প্রতিবছরের মতো এবছরও রঘুনাথপুর কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলীর উদ্যোগে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সহযোগে মিলে পিকনিকের উদ্দেশ্যে মুকুটমণিপুর গিয়েছিল। আজ রাত প্রায় দশটা নাগাদ পিকনিক সেরে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে, মৃত ব্যক্তির নাম গদাই মুকুটি, তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত উপর শাঁকড়া গ্রামে। এদিন কলেজের পিকনিকে রান্নার কাজ করতে রাঁধুনী হিসেবে মুকুট মনিপুর গিয়েছিলেন তিনি। পিকনিক সেরে তার টিভিএস এক্সেল সুপার গাড়িতে করে তার সহকারিকে পেছনে চাপিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে গিয়ে রঘুনাথপুর কলেজ গেটের সামনে দ্রুত গতিতে আশা একটি বোলেরো গাড়ির ধাক্কায় ধরাশায়ী হয়ে পড়েন সেই দুইজন ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রঘুনাথপুর থানার পুলিশ। এরপর সেই দুইজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন ব্যক্তিকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। ঘাতক গাড়িটিকে আটক করেছেন পুলিশ। এবং ঘটনার তদন্ত শুরু করেছেন তারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement