এই বাংলায়

কাঁকসার গোপালপুরে তৃণমূলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

By Eaibanglai - July 03, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,কাঁকসাঃ– দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের গোপালপুর গ্রামে তৃণমূলের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে এলাকা জুড়ে চাপা উত্তেজনা তৈরি হয়।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোপালপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে দেওয়া ব্যানার ও পোস্টারগুলি রাতের অন্ধকারে কে বা কারা ছিঁড়ে দিয়ে যায়। সোমবার সকালে বিষয়টি নজরে আসে সকলের। এরপরই কাঁকসা থানায় বিষয়টি জানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ পেয়ে ঘটনাস্থল ঘুরে দেখে কাঁকসা থানার পুলিশ।

গোপালপুর অঞ্চলের যুব সভাপতি সুপ্রতিক হাজরা এদিন বলেন, “কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানতে পারা যায়নি। তবে পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement