দক্ষিণ বাংলা

দুর্গাপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

By Eaibanglai - April 15, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গরমের দাবদাহ উপেক্ষা করে প্রচার ও জনসংযোগ সারছেন রাজনৈতিক প্রার্থীরা। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও জোর কদমে চলছে ভোটকে কেন্দ্র করে কর্মব্যস্ততা। তবে রবিবাসরীয় সকালে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থীকে।

এদিন সকালে অন্যান্য দিনের মতোই প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কর্মী সমর্থকদের নিয়ে কাঁকসার মলানদিঘী এলাকায় প্রচার সারছিলেন। মলানদিঘীর বিষ্ণুপুর গ্রামে ঢুকে প্রচার চালানোর সময় গ্রামের হরিমন্দিরের কাছে তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে হঠাৎ বচসা বেধে যায় প্রর্থী ও তার সমর্থকদের মধ্যে। অভিযোগ এরপরই প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শাসক দলের কর্মী সমর্থকরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি শুরু হয় কিছুক্ষণের মধ্যেই।

অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মলানদিঘী ফাঁড়ির পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement