দক্ষিণ বাংলা

কাঁকসায় সরকারি জমি দখলের অভিযোগ, তৃণমূল বিজেপি তরজা

By Eaibanglai - June 19, 2025
— Advertisement —
Advertisement
কাঁকসায় সরকারি জমি দখলের অভিযোগ, তৃণমূল বিজেপি তরজা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূল দুই রাজনৈতিক দলের তরজা। একদিকে বিজেপির বিরুদ্ধে ওই জমি দখলের চেষ্টার অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি অভিযোগ উড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে রাজনীতি করার অভিযোগ করেছে।

প্রসঙ্গত কাঁকসার সুভাষপল্লী এলাকায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জমি রয়েছে। স্থানীয়দের অভিযোগ সেই জমি হঠাৎ করে বেশ কয়েকজন খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করেন গোলসির প্রাক্তন বিধায়ক গৌড় মন্ডল। তাঁর দাবি এলাকার বিজেপির কর্মীরা ওই সরকারি জমি দখল করে বিক্রি করার চেষ্টা করছে। সরকারি জমি যাতে জবরদখল না হয় সেই জন্য জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্তও বিজেপির বিরুদ্ধে এক হাত নিয়ে বলেন,”শান্ত এলাকাকে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। সরকারি জমি কোনমতেই দখল হতে দেওয়া হবে না। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিশ্চয় কড়া ব্যবস্থা নেবে।”

যদিও বিজেপি নেতৃত্ব জমি দখলের অভিযোগ অস্বীকার করে এসব তৃণমূলের কারসাজি বলে দাবি করেছে। জেলা সহ সভাপতি রমন শর্মা এই বিষয়ে বলেন,”কেউ জমি দখল করলে সেটা দেখার কাজ বিএলআরও দপ্তরের। কিন্তু তৃণমূলের সবেতেই রাজনীতি খোঁজা কাজ। বিজেপির ওপর তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement