eaibanglai
Homeএই বাংলায়অবৈধ বালি কারবারের অভিযোগে কাঁকসা থেকে ধৃত প্রভাবশালী

অবৈধ বালি কারবারের অভিযোগে কাঁকসা থেকে ধৃত প্রভাবশালী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে অবৈধ কারবারের বিরুদ্ধে কড়া অভিযানের আবহে পশ্চিম বর্ধামানে অবৈধ বালি পাচারের অভিযোগে গ্রেফতার শেখ হিরণ মণ্ডল। অভিযোগ কাঁকসার জাঠগড়িয়া এলাকার বাসিন্দা শেখ হিরণ মণ্ডল অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালি ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করে এলাকায় প্রভাবশালী হয়ে উঠেছিল হিরণ। তার মালিকানাধীন একাধিক ট্রাক্টরের মাধ্যমে বিদবিহার সংলগ্ন অজয় নদ থেকে বালি তুলে জেলার বিভিন্ন প্রান্তে পাচার করা হত বলেও অভিযোগ। স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এতদিন কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

তবে রাজ্যে পালা বদলের পর রাজ্য জুড়ে অবৈধ কারবারের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। সম্প্রতি শেখ হিরণ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। এবং দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শেখ হিরণ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এদিনই তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

ধৃতকে হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথায় কোথায় বালি মজুত করা হত এবং পাচারের নেটওয়ার্ক কতটা বিস্তৃত এই সব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments