উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

মিড-ডে মিলে পাতে নয়, হাতে ডিম

By Eaibanglai - August 03, 2026
— Advertisement —
Advertisement
মিড-ডে মিলে পাতে নয়, হাতে ডিম

এই বাংলায় ওয়েব ডেস্ক , কলকাতাঃ- পশ্চিমবঙ্গে ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’ মাধ্যমে গত ১ আগস্ট থেকে শুরু হয়েছে মিড ডে মিলের খাবার সরবরাহ। ইসকনের উদ্যোগে নিরামিষ তথা সাত্ত্বিক খাবার বাচ্চাদের দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্যের বিজেপি সরকার। খাবারের মেনু প্রোটিন সমৃদ্ধ করতে দেওয়া হচ্ছে ডাল ,পনির, রাজমা, সোয়াবিন।  কিন্তু এর মধ্যে  ডিম বা কোন আমিষ পদ না থাকায় বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে। অনেকেই দাবি করেন, এর ফলে মিড-ডে মিলের পুষ্টিগুণ অনেক কমে যাবে।

কিন্তু সেই সব অভিযোগ, আলোচনা, বিতর্কে ইতি টেনে শনিবার ইসকনের মিড ডে মিলের কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  জানিয়ে দেন  পড়ুয়াদের ডিমও দেওয়া হবে।  সপ্তাহে দু’দিন ডিম দেওয়া হবে। তবে আলাদা ব্যবস্থার মাধ্যমে। পড়ুয়াদের পাতে রান্না করা ডিমের বদলে হাতে সেদ্ধ ডিম তুলে দেওয়া হবে।

পড়ুয়ারা যাতে প্রয়োজনীয় প্রোটিন পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।  এতে একদিকে ইসকনের নিরামিষ নীতির সঙ্গে সামঞ্জস্য রাখা সম্ভব হবে, অন্যদিকে পড়ুয়ারাও ডিম খেয়ে প্রয়োজনীয় পুষ্টি পাবে।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement