উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত

By Eaibanglai - August 03, 2026
— Advertisement —
Advertisement
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্য সরকারি কর্মসংস্থান প্রক্রিয়ায় গতি আনতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রাজ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত সিনিয়র আইএএস (IAS) আধিকারিক অনিল বর্মা। সোমবার রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তিনি পূর্বতন চেয়ারম্যান দেবল রায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ৩১৬(১) নম্বর অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যের রাজ্যপালের অনুমোদনক্রমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দায়িত্বভার গ্রহণের দিন থেকেই তাঁর এই নিয়োগ কার্যকর হবে।

১৯৮৯ ব্যাচের এই অভিজ্ঞ আমলা ইতিপূর্বে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন। তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (NSATI) ডিরেক্টর জেনারেল, রাজ্য ভ্যালুয়েশন বোর্ডের চেয়ারম্যান এবং খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রধান সচিব হিসেবে সফলভাবে কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন জেলার জেলাশাসক  হিসেবেও তাঁর দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে।

প্রশাসনিক মহলের মতে, পাবলিক সার্ভিস কমিশনের শীর্ষ পদে অনিল বর্মার মতো একজন অভিজ্ঞ আমলার আগমন আগামী দিনে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল এবং সময়োপযোগী করে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement