এই বাংলায় দক্ষিণ বাংলা

লোক ভবনের উদ্যোগে প্রথম রাজ্যস্তরের প্রবন্ধ প্রতিযোগিতা, স্কুল-কলেজ পড়ুয়াদের আহ্বান

By Eaibanglai - October 05, 2026
— Advertisement —
Advertisement
লোক ভবনের উদ্যোগে প্রথম রাজ্যস্তরের প্রবন্ধ প্রতিযোগিতা, স্কুল-কলেজ পড়ুয়াদের আহ্বান

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য প্রথমবার রাজ্যস্তরের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করছে লোক ভবন, পশ্চিমবঙ্গ। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই প্রবন্ধ জমা দেওয়া যাবে। প্রতিযোগিতা হবে স্কুল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়—এই দুই বিভাগে।

স্কুলের দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বাংলা বিষয়ের শিরোনাম ‘১৯৪৬ সালের কলকাতা গণহত্যা—কারণ ও ফলাফলসমূহ’। শব্দসীমা ৩,০০০ থেকে ৪,০০০। কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভাগের বিষয় ‘অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস—ভারতের চিরায়ত সভ্যতার ভিত্তির উপর এক মারাত্মক আক্রমণ’। শব্দসীমা ৫,০০০ থেকে ৬,০০০।

প্রতিটি বিভাগে বাংলা ও ইংরেজি ভাষার জন্য পৃথকভাবে পুরস্কার দেওয়া হবে। স্কুল বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০ হাজার, ৩৫ হাজার ও ২৫ হাজার টাকা। কলেজ-বিশ্ববিদ্যালয় বিভাগে পুরস্কার ১ লক্ষ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা।

একজন প্রতিযোগী কেবল একটি প্রবন্ধ জমা দিতে পারবেন। প্রবন্ধ সম্পূর্ণ মৌলিক হতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা জেনারেটিভ এআই টুল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত স্ব-ঘোষণাপত্রও জমা দিতে হবে।

আগামী ১৫ নভেম্বর-এর মধ্যে ডাক বা কুরিয়ারের মাধ্যমে লোক ভবনে রাজ্যপালের সচিবের কাছে প্রবন্ধ পাঠাতে হবে। বিজয়ীদের আগামী ২৬ জানুয়ারি, ২০২৭ লোক ভবনে আয়োজিত 'অ্যাট হোম' অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement