এই বাংলায়

মাচার থেকে পড়ে গিয়ে গুরুতর জখম এক মিস্ত্রি

By Eaibanglai - March 20, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,অন্ডালঃ- মাঁচার উপর চেপে বাড়ি মেরামতি কাজ করার সময় গাড়ির ধাক্কায় মাঁচা টি ভেঙে যাওয়ায় উপর থেকে পড়ে গুরুতর জখম হলেন রাজমিস্ত্রি। আহতের নাম শেখ আমজাদ (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে উখড়ার সৌমণ্ডল পাড়ায় বলরাম মণ্ডলের বাড়িতে মাঁচার ওপর চেপে মেরামতির কাজ করছিলেন রাজমিস্ত্রী শেখ আমজাদ। রাস্তার একাংশ জুড়ে বাঁধা ছিল মাঁচাটি । সেই সময় রাস্তা দিয়ে একটি ছোট চার চাকার গাড়ি পার হচ্ছিল। মাঁচা বাধারর ফলে রাস্তাটি সংকীর্ণ হওয়ায় গাড়িটি মাচায় ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাজমিস্ত্রি শেখ আমজাদ উপর থেকে নিচে পড়ে যান। আঘাত লাগে চোখ নাক সহ শরীরের বিভিন্ন অংশে। আহত কে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। অন্য দিকে রাস্তার উপর মাচা বাঁধা টা বেআইনি বলে সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement