এই বাংলায় দক্ষিণ বাংলা

নবনিযুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনীতিতে নিষেধাজ্ঞা, ক্যাবিনেট বৈঠকে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত রাজ্যের

By Eaibanglai - October 29, 2026
— Advertisement —
Advertisement
নবনিযুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনীতিতে নিষেধাজ্ঞা, ক্যাবিনেট বৈঠকে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত রাজ্যের

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  পশ্চিমবঙ্গে এবার থেকে স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর মাধ্যমে নিযুক্ত হতে চলা নতুন শিক্ষক-শিক্ষিকারা আর কোনো ধরনের প্রত্যক্ষ রাজনীতিতে অংশ নিতে পারবেন না। বুধবার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক ক্যাবিনেট বৈঠক শেষে আয়োজিত সংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষাক্ষেত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে নিযুক্ত হতে চলা কোনো শিক্ষক বা শিক্ষিকা পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই বিধিনিষেধটি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার স্থায়ী শর্তাবলী ও বিধির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে রাজ্যে সরকার-পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা ছিল না, যা এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তিত হতে চলেছে।

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমান কর্মরত বা ইতিমধ্যেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকা শিক্ষকদের অধিকার এই মুহূর্তে খর্ব করা হচ্ছে না। এই নিয়মটি শুধুমাত্র নতুন নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সাথে তিনি জানান, বিগত কয়েকটি ক্যাবিনেট বৈঠক মিলিয়ে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রায় ৬০,০০০ নতুন শূন্যপদ তৈরির অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করা হবে। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement