eaibanglai
Homeএই বাংলায়শিবরাত্রি উপলক্ষ্যে পানাগড়ে অনুষ্ঠিত হলো শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান

শিবরাত্রি উপলক্ষ্যে পানাগড়ে অনুষ্ঠিত হলো শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান

সংবাদদাতা, দুর্গাপুরঃ- শাস্ত্র মতে শিবরাত্রিতে শিব-পার্বতীর বিবাহ হয়েছিল। সেই রীতি মেনেই বাঙালি বাড়ির বিয়ের মত পানাগড়ে দীর্ঘদিন ধরে শিব-পার্বতীর বিবাহ অনুষ্ঠান হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটলনা। প্রতি বছরের মত এবছরও বরযাত্রী সহ পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে শিবের বিয়ের শোভাযাত্রা বের হয়। শিবের বিবাহ উপলক্ষ্যে আলোকসজ্জায় সেজে ওঠে এলাকা। শোভাযাত্রা যত এগিয়ে যেতে থাকে রাস্তার দুই ধারে নামে মানুষের ঢল। গভীর রাতে শোভাযাত্রা এসে পৌঁছায় পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন উড়িয়া বাবার শিব মন্দিরে। সেখানেই হিন্দু শাস্ত্র মতে শিব-পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। বিবাহ উপলক্ষ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে বরপক্ষ ও কনেপক্ষের জন্য ভোগেরও আয়োজন করা হয়। গভীর রাতে শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠান দেখার জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments