eaibanglai
Homeএই বাংলায়পানাগড় বাজারে ট্রাফিক পুলিশের তৎপরতা

পানাগড় বাজারে ট্রাফিক পুলিশের তৎপরতা

সংবাদদাতা,আসানসোলঃ- প্রায়শই দেখা যায় নিয়মের তোয়াক্কা না করে ব্যস্ততম পানাগড় বাজারের মধ্যে দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে মোটরবাইক। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। বাইক আরোহীর মাথায় হেলমেট না থাকার জন্য মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুও ঘটছে। মডিফায়েড সাইলেন্সসার পাইপ লাগানো মোটর সাইকেলের ভয়ংকর শব্দে কেঁপে উঠছে এলাকা। আতঙ্কিত হয়ে উঠছেন হৃদরোগী থেকে শুরু করে সাধারণ মানুষ। এবার দুর্ঘটনা রোধ করার পাশাপাশি বেআইনি মডিফায়েড সাইলেন্সসার পাইপের ব্যবহার বন্ধ করতে ট্রাফিক গার্ডের ওসি এমডি আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযানে নামেন কাঁকসার ট্রাফিক গার্ডের কর্মীরা।

বুধবার দুপুরে পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কের ওপর হেলমেট ছাড়া বাইক চালিয়ে নিয়ে যাওয়া আরোহীদের আটকে তাদের সচেতন করা হয়। কয়েকজনকে দোকানে নিয়ে গিয়ে হেলমেট কেনানো করা হয়। পাশাপাশি যারা তাদের মোটরসাইকেলে বেআইনি মডিফায়েড সাইলেন্সসার পাইপের ব্যবহার করছে সেগুলি খোলানো হয়।

ট্রাফিক গার্ডের ওসি বললেন, পানাগড় বাজারে যানজট নিয়ন্ত্রণ করতে অবৈধভাবে রাস্তার উপরে রাখা টোটো, বাইক সহ অন্যান্য যানবাহনের মালিকদের সচেতন করার পাশাপাশি দুর্ঘটনা রুখতে বাইক আরোহীদের হেলমেট পড়ে নিয়ন্ত্রণ রেখে বাইক চালানোর পরামর্শ দিয়েছেন। মডিফায়েড সাইলেন্সসার পাইপ যুক্ত বাইক গুলিকে আটকে সেগুলি বদলানোর জন্য আবেদন করা হয়। যদিও এদিন কোন বাইক আরোহীকে কোনরকম জরিমানা করা হয়নি।

নিয়ম না মানলে ভবিষ্যতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments