নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পশ্চিম বর্ধমান জেলার চিঁচুড়িয়া গ্রামের ঐতিহ্যশালী মা দলদলি কালীপুজো উপলক্ষ্যে ১৫-ই ফেব্রুয়ারি থেকে ২০-শে ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হলো মেলা ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৫-ই ফেব্রুয়ারি উদ্বোধনী উপলক্ষ্যে আয়োজন করা হয়- নূপুর দাস ও সম্প্রদায়ের পরিবেশিত কীর্ত্তন গান। ১৬-ই ফেব্রুয়ারি পরিবেশিত হয়- জনপ্রিয় সংগীত শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায়, শুভম হালদার ও সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নিবেদিত মূলত শ্যামাসঙ্গীত,ভজন ইত্যাদি ভক্তিমূলক গান। ১৭-ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানের মূল আকর্ষণ ছিল- সারেগামাপা খ্যাত দীপ চট্টোপাধ্যায় ও সম্প্রদায় নিবেদিত বিভিন্ন স্বাদের গান। ১৮-ই ফেব্রুয়ারি “সুরভান ব্যান্ড “ খ্যাত লোকগান শিল্পী প্রিয়াংশু মুখোপাধ্যায় ও সম্প্রদায়ের লোক সংগীত পরিবেশিত হয়। ১৯-শে ফেব্রুয়ারি, শেষ সন্ধ্যার আকর্ষণ ছিল কালীমাতা চারণকবি সম্প্রদায়ের অন্যতম দুইজন শিল্পী কবি ফটিক দাস ও ধনঞ্জয় দত্ত পরিবেশিত কবি গান।


















