eaibanglai
Homeএই বাংলায়ভেঙে পড়ল জাতীয় সড়কের উড়ালপুলের গার্ডওয়ালের একাংশ

ভেঙে পড়ল জাতীয় সড়কের উড়ালপুলের গার্ডওয়ালের একাংশ

সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান-: বুধবার সকালে মেমারির সরডাঙ্গা এলাকায় ভেঙে পড়ে ১৯ নং জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনের উড়ালপুলের গার্ডওয়ালের একাংশ। সেই সময় ওই এলাকা দিয়ে বেশ কয়েকটি গাড়ি পার হচ্ছিল। বরাতজোরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সেগুলি।

জানা যাচ্ছে ব্যস্ততম জাতীয় সড়কটি খারাপ থাকার কারণে একটি বেসরকারি সংস্থা নতুন করে এই রাস্তা নির্মাণের কাজ শুরু করে। কিন্তু বছরপূর্তি হওয়ার আগেই সেই সড়কের গার্ডওয়ালের একাংশ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তাতেও ধসের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার জন্য এইরকম ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনার জন্য ১৯ নং জাতীয় সড়কের যান চলাচল ব্যাহত হয়। জামালপুরের আঝাপুর থেকেই সমস্ত গাড়িগুলিকে বাইপাস দিয়ে নামিয়ে দেওয়া হয়। সড়কের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments