eaibanglai
Homeএই বাংলায়ভোটের মুখে পুরুলিয়ার বরাবাজারে বিজেপির সংগঠনে বড়সড় ধস নামাল তৃণমূল কংগ্রেস

ভোটের মুখে পুরুলিয়ার বরাবাজারে বিজেপির সংগঠনে বড়সড় ধস নামাল তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা,পুরুলিয়াঃ- হাতে আর আর মাত্র এক মাস। আগামী মাসের ২৩ তারিখ রাজ্যে প্রথম দফায় অনুষ্ঠিত হবে বিধানসভার নির্বাচন। জোর কদমে প্রচার প্রসার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে এই ভোট আবহে পুরুলিয়ায় বরাবাজার ব্লকের তুমড়াশোল অঞ্চলে বিজেপির সংগঠনে বড়সড় ধস নামাল তৃণমূল কংগ্রেস।

সোমবার এক অনুষ্ঠানে বিজেপির মণ্ডল টু-এর বুথ সভাপতি শত্রুঘ্ন মাহাতো তাঁর অনুগামীদের নিয়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাহাতো। উপস্থিত ছিলেন ব্লক সহ-সভাপতি জয়দেব গোস্বামী, অঞ্চল কনভেনার কুতুবউদ্দিন খান, চিত্তরঞ্জন মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব।

বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে নেতা কর্মীরা জানান, রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং ভবিষ্যতে “দিদির সৈনিক” হিসেবে কাজ করতে চান।

অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফলেই সাধারণ মানুষের আস্থা বাড়ছে, যার প্রভাব পড়ছে বিরোধী শিবিরে। তাঁদের কথায়, এই যোগদান প্রমাণ করছে বরাবাজারে বিজেপির সংগঠন দুর্বল হচ্ছে।

এদিকে ভোটের মুখে এই দলবদল বরাবাজারে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল। ওয়াকিবহাল মহলের ধারনা ভোটের আগে বুথ স্তরের সভাপতির দলত্যাগ বিজেপির জন্য বড় ধাক্কা, যা আগামী দিনে নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments