এই বাংলায়

রাজবাঁধে জাতীয় সড়কে অক্সিজেন সিলিন্ডারের গাড়ি উল্টে দুর্ঘটনা

By Eaibanglai - September 15, 2022
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বৃহস্পতিবার সকালে দুর্গাপুর শিল্পাঞ্চলের সন্নিকটে রাজবাঁধ সংলগ্ন জাতীয় সড়কে অক্সিজেন সিলিন্ডার ভর্তি ম্যাটাডোর উল্টে দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক।

এদিন ভোর ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান সিলিন্ডার ভর্তি ম্যাটাডোরটির চলন্ত অবস্থায় কোনও যান্ত্রিক ত্রুটি ঘটে। যার জেরে আচমকা জাতীয় সড়কের উপর উল্টে যায় ম্যাটাডোরটি। যার জেরে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাড়িতে থাকা সিলিন্ডারগুলি। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়ির চালক। স্থানীয়দের সাহায্যে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত আহত গাড়ি চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। পুলিশ সূত্রে জানা গেছে আহত গাড়ি চালক দুর্গাপুরের সগড়ভাঙা এলাকার বাসিন্দা, নাম বাবু রায়।

কিভাবে দুর্ঘটনাটি ঘটল সেবিষেয় তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement