eaibanglai
Homeএই বাংলায়রানিগঞ্জে বিজেপির প্রার্থী ঘোষণা, জল্পনার অবসান

রানিগঞ্জে বিজেপির প্রার্থী ঘোষণা, জল্পনার অবসান

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষণা। অবশেষে অবসান হল জল্পনার। এই বিধানসভার জন্য প্রবীণ আইনজীবী পার্থ ঘোষের নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব।

পার্থ ঘোষ অন্ডালের দুবচুড়িয়া এলাকার বাসিন্দা এবং বিজেপির লিগ্যাল সেলের সঙ্গে যুক্ত। তিনি দলের ল’ সেলের স্টেট কনভেনরের দায়িত্বও সামলাচ্ছেন। আইনি ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা এবং সংগঠনে তার অবদানকে গুরুত্ব দিয়েই দল তার উপর আস্থা রেখেছে।

উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছিল বিজেপি। সেই তালিকায় পশ্চিম বর্ধমান জেলার ৯টি আসনের মধ্যে ৭টিতে নাম ঘোষণা করা হয়েছিল। বাকি ছিল রানিগঞ্জ ও বারাবনি বিধানসভা দুটি। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। তাতে রানিগঞ্জ বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে বারাবনি বিধানসভা কেন্দ্রের নাম এখনও ঘোষণা হয়নি। ফলে কেন্দ্রটি নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা বজায় রয়েছে।

রানিগঞ্জ কেন্দ্রেটিতে বিজেপির পার্থ ঘোষের সঙ্গে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের কালোবরণ মণ্ডল ও সিপিএমের প্রার্থী নারায়ণ বাউরির।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments