দক্ষিণ বাংলা

সরকারি বাসে আগুন, প্রাণে বাঁচল যাত্রীরা

By Eaibanglai - February 03, 2026
— Advertisement —
Advertisement
সরকারি বাসে আগুন, প্রাণে বাঁচল যাত্রীরা

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেল দুর্গাপুর থেকে আসানসোলগামী সরকারি বাস। আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসে থাকা সমস্ত যাত্রী কোনওরকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায়।

বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন নিয়ন্ত্রণ আনার আগেই এসবিএসটিসির বাসটি আগুনে ভষ্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ জানা না গেলেও দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের জন্য আগুন লেগে থাকতে পারে।

আগুন লাগার পর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। পুলিশ বাসটিকে রাস্তার একপাশে সরিয়ে রেখে বাকি যানবাহনগুলিকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

অন্যদিকে ঘটনার সময় বাসের চালক বাসের ভিতরে থাকলেও পরে তার আর খোঁজ মেলেনি। সম্ভবত তিনি ভয়ে এলাকা ছেড়ে চম্পট দেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement