eaibanglai
Homeএই বাংলায়মডিফায়েড সাইলেন্সার বিক্রি ও লাগানোর বিরুদ্ধে কড়া অভিযান রানিগঞ্জে

মডিফায়েড সাইলেন্সার বিক্রি ও লাগানোর বিরুদ্ধে কড়া অভিযান রানিগঞ্জে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- মডিফায়েড সাইলেন্সার বিক্রি ও লাগানোর বিরুদ্ধে কড়া অভিযান নামলো রানিগঞ্জের ট্রাফিক পুলিশ। প্রসঙ্গ বাইকের সাইলেন্সারের কানে তালা লাগানো শব্দে নাজেহাল রানিগঞ্জ শহর। বাইকারদের এই তাণ্ডবের বিরুদ্ধে সোচ্চার শহরবাসী। সেই অভিযোগের ভিত্তিতেই অবশেষে অভিযানে নেমেছে ট্রাফিক বিভাগ।

এদিন থানা ও ট্র্যাফিক বিভাগের আধিকারিকরা শহরের বিভিন্ন মোটরসাইকেল গ্যারেজ ও সাইলেন্সার বিক্রির দোকানে হানা দেন এবং দোকানদার ও মেকানিকদের কড়া নির্দেশ দেওয়া হয়—কোনওভাবেই মডিফায়েড সাইলেন্সার বিক্রি করা যাবে না এবং কোনও বাইকে তা লাগানো যাবে না। পুলিশ স্পষ্ট ভাষায় জানিয়েছে, নিষিদ্ধ সাইলেন্সারের স্টক দোকানে রাখা যাবে না। গ্যারেজ মালিকদের নির্দেশ দেওয়া হয়, যদি কোনও গ্রাহক এই ধরনের সাইলেন্সার লাগাতে আসে, তবে তাকে ফিরিয়ে দিতে হবে। যেসব বাইকে আগে থেকেই এই সাইলেন্সার লাগানো রয়েছে, সেগুলি খুলে ফেলতে পরামর্শ দিতে হবে। যদি কেউ নিয়ম ভঙ্গ করেন বা কোনও বাইকে মডিফায়েড সাইলেন্সার ধরা পড়ে, তবে ভারী জরিমানার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

গত দুই সপ্তাহ ধরে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করার কাজও চালাচ্ছে। প্রশাসনের দাবি, এই ধরনের বিকট শব্দ শুধু শব্দদূষণই বাড়ায় না, বরং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments