দক্ষিণ বাংলা

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে পুলিশ সেজে ডাকাতি, গ্রেফতার ২

By Eaibanglai - August 20, 2019
— Advertisement —
Advertisement

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ভুয়ো পুলিশ সেজে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুঃসাহসিক ডাকাতি। যদিও শেষপর্যন্ত গ্রামবাসীদের সাহসিকতায় পুলিশের জালে ধরা পড়ল দুই ডাকাত। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নেতাজি নগরের। জানা গেছে সোমবার রাত দুটো নাগাদ ৬ জনের একটি দুস্কৃতি দল পুলিশের পোশাক পড়ে ওই এলাকার অরূপ দত্ত নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। বাড়ির সদস্যরা দরজা খুলতেই ওই ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে ওই ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তার কাছে যে সোনার বিস্কুট রাখা রয়েছে সেগুলি দাবি করে। কিন্তু ওই ব্যবসায়ী জানান তার কাছে কোনও সোনার বিস্কুট নেই। এরপর ওই ব্যবসায়ীর পরিবারকে একজায়গায় আটকে রেখে তার আলমারি ভেঙে নগদ ৭০ হাজার টাকা, ১৬ ভরি সোনার গয়না ও প্রায় ২৫ ভরি রূপোর গয়না নিয়ে চম্পট দেয়। গভীর রাতে ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাত পড়েছে জানতে পেরে এলাকাবাসীরা এরপর ডাকাতদের পিছু নেয়। গ্রামবাসীদের লক্ষ্য করে ওই ডাকাতদল দু রাউন্ড গুলি চালিয়েছে বলে দাবি এলাকাবাসীদের। তবে শেষপর্যন্ত ডাকাতদলকে তাড়া করে একজন দুষ্কৃতিকে ধরে ফেলে গ্রামবাসীরা। পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে। শেষখবর পাওয়া পর্যন্ত ধৃতকে জেরা করে পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement