এই বাংলায় দক্ষিণ বাংলা

শ্রমিক মৃত্যুর দুই মাস পরেও মেলেনি ক্ষতিপূরণ, ‘মদ্যপানে মৃত্যু’র দাবিতে ক্ষুব্ধ পরিবার ও বিজেপি; কারখানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

By Eaibanglai - November 26, 2026
— Advertisement —
Advertisement
শ্রমিক মৃত্যুর দুই মাস পরেও মেলেনি ক্ষতিপূরণ, ‘মদ্যপানে মৃত্যু’র দাবিতে ক্ষুব্ধ পরিবার ও বিজেপি; কারখানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কল্যাণেশ্বরীর কদভিটা শিল্পাঞ্চলে অবস্থিত র‍্যামিং মাস প্রস্তুতকারক সংস্থা ‘জাজু রশ্মি রিফ্র্যাক্টরিজ লিমিটেড’-এর প্রয়াত শ্রমিক কৃষ্ণ প্রসাদ ওরফে ছোটকার পরিবার ঘটনা পেরিয়ে যাওয়ার দুই মাস পরেও প্রতিশ্রুত ক্ষতিপূরণ পাননি। কারখানায় সুরক্ষা সরঞ্জাম ছাড়া অতিরিক্ত সিলিকাযুক্ত ধুলোর সংস্পর্শে থাকার ফলে সিলিকোসিসে আক্রান্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। মৃত্যুর পর ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু হলে কর্তৃপক্ষ দ্রুত সৎকারের ব্যবস্থা করে এবং এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার লিখিত আশ্বাস দেয়। কিন্তু এখন ক্ষতিপূরণ এড়াতে কর্তৃপক্ষ সেটিকে ‘অ্যালকোহলিক ডেথ’ বা মদ্যপানে মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় শর্মার দাবি, ইএসআই ও বেসরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্টে স্পষ্টভাবে সিলিকা ডাস্টের প্রভাবে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ রয়েছে। মদ্যপানে মৃত্যু হয়ে থাকলে সংস্থাকে তার লিখিত প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাঁরা। পাশাপাশি, প্রশাসনিক নজরদারির অভাবে এলাকার কারখানাগুলোতে সুরক্ষা বিধি মানা হচ্ছে না এবং সিলিকোসিস সহায়তা কমিটিও নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে স্থানীয়রা ক্ষোভ উগরে দিয়েছেন।

বুধবারের বৈঠকে সংস্থার প্রতিনিধি আর.এন. বিশ্বকর্মা জানান, মালিক বাইরে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি; মেডিকেল রিপোর্ট ও নথিপত্র খতিয়ে দেখে শনিবারের মধ্যে বিষয়টি স্পষ্ট করার জন্য কর্তৃপক্ষ দুই দিনের সময় চেয়েছে।

 তবে মৃতের স্ত্রী ও বিজেপি নেতৃত্ব সাফ হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে সন্তোষজনক জবাব ও ক্ষতিপূরণ না মিললে তাঁরা কারখানার গেটে অনির্দিষ্টকালের অবস্থান-বিক্ষোভে বসবেন এবং জেলাশাসক ও বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানাবেন।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement