eaibanglai
Homeএই বাংলায়‘বৈতালিক’ আয়োজিত বসন্ত উৎসব- “ফাগুন লেগেছে বনে বনে”

‘বৈতালিক’ আয়োজিত বসন্ত উৎসব- “ফাগুন লেগেছে বনে বনে”

নিজস্ব সংবাদদাতা,শান্তিনিকেতনঃ- ২১ শে মার্চ সকালে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম সংলগ্ন ‘ রং ঘর’ মঞ্চে আয়োজিত হল বসন্ত উৎসব “ফাগুন লেগেছে বনে বনে”। আয়োজক সংস্থা ছিল কলকাতার বৈতালিক। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী হওয়া অনুষ্ঠানে একক ও সম্মেলক রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করলেন সোনালি রায় চৌধুরী,ঋতুকণা ভৌমিক,দেবাশিস রায় চৌধুরী,ঋতুপর্ণা সরকার প্রমুখ উল্লেখযোগ্য সংখ্যক শিল্পীরা এবং ইমনকল্যাণ সংগীত বিদ্যালয়,ঝুমঝুম নৃত্যালয়, পাঁচ খুশি নৃত্যাঙ্গন, ঘুংরু,নৃত্যধ্বনি ইত্যাদি সংস্থার সদস্যবৃন্দ। শিল্পীদের সঙ্গে যন্ত্রানুষঙ্গ সহযোগিতায় ছিলেন- মানস মিত্র,প্রেমাংশু সেন ও অরিন্দম দে। অনুষ্ঠান সঞ্চালনায় সপ্রতিভ ছিলেন তিয়াসা সরকার। সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার কৃতিত্ব অবশ্যই সোনালি রায়চৌধুরীর প্রাপ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments