উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

কেন্দ্রীয় মন্ত্রীকে ফাইটার জেট নামার রাস্তা তৈরির আবেদন জানিয়ে জমির দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা গড়করির

By Eaibanglai - November 28, 2026
— Advertisement —
Advertisement
কেন্দ্রীয় মন্ত্রীকে ফাইটার জেট নামার রাস্তা তৈরির আবেদন জানিয়ে জমির দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে ১ লক্ষ কোটির প্রকল্প ঘোষণা গড়করির

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- "আজ বাংলায় আবার ডাবল ইঞ্জিন এসেছে। একদিকে মোদীজি, অন্যদিকে শুভেন্দু অধিকারী। এই ডাবল ইঞ্জিনের বুলেট ট্রেন ছুটবে।” পাল্টা উত্তর এল "আমরা জমির দায়িত্ব নিচ্ছি, আপনি রাস্তায় ফাইটার জেট নামান।" 
প্রথমজন হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি আর দ্বিতীয় জন হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। আসামের মতো বাংলার হাইওয়েতেও যাতে রাফাল নামতে পারে, সেই মানের রাস্তা তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আব্দার করলেন বাংলার  মুখ্যমন্ত্রী।
কোন প্রকল্পে কত জমি লাগবে, কোনটা আগে হবে, আর NHAI-কে কীভাবে দ্রুত ক্লিয়ারেন্স দেওয়া হবে — তার রোডম্যাপ ঠিক করতে বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি ও  এনএইচএআই-এর যে সমন্বয় বৈঠক নবান্নে অনুষ্ঠিত হয় তার শুরুটা ছিল এরকমই।

এদিনে বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বকেয়া এনওসি আর জমি জট মিটিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয় ফেরানোর পাশাপাশি বাংলার জন্য ১ লক্ষ কোটি টাকার নতুন প্রকল্পের ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া ৩৫ হাজার কোটি টাকার কাজ চালুসহ ২ লক্ষ কোটি টাকার প্রকল্প পাইপলাইনে আছে বলেও জানান নীতিন গড়করি। বৈঠকের শেষদিকে কেন্দ্রীয় মন্ত্রী  ৭৫,০০০ কোটি টাকার অনুমোদনপত্র রাজ্যের হাতে তুলে দেন।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যে প্রকল্পগুলির দাবি জানান তা হল- কলকাতা-বনগাঁ সড়কের সম্প্রসারণ,  ফলতা-বাগনানের মধ্যে হুগলির উপর সেতু, কাকদ্বীপ-গঙ্গাসাগর রাস্তা সম্প্রসারণ, নন্দকুমার-দিঘা, জোকা-নামখানা রাস্তা চওড়া করা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি জানান কোলাঘাটে শিলান্যাস ও  উদ্বোধন মিলিয়ে এদিন বাংলাকে প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এছাড়া, এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সৌজন্যে রাজ্যের প্রাপ্তি--

১) দিল্লি-এনসিআর-এর আদলে যানজট কমাতে কলকাতার জন্য ২৫০ কিমি রিং রোড — ১৪,০০০ কোটি টাকা।

২) পালসিট-ডানকুনি ৬৩.৮৩ কিমি NH-19 ছয় লেন

৩) ফরাক্কার দ্বিতীয় সেতু

৪) নরঘাটে মাতঙ্গিনী হাজরার নামে নতুন সেতু

৫) কোলাঘাটে ২২টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস — ৮,৭০০ কোটি টাকা

৬) খড়গপুর থেকে মোড়গ্রাম গ্রিনফিল্ড হাইওয়ে — অক্টোবর ২০২৯-এর মধ্যে শেষ করার টার্গেট। এই সড়কপথ সম্পূর্ণ হলে উত্তরবঙ্গ যেতে কলকাতা হয়ে যেতে হবে না।

৭) বারাণসী-কলকাতা করিডর — ডিপিআর তৈরি, বাংলায় ৩০,০০০ কোটি টাকার কাজ।

৮) পেট্রাপোল (বাংলাদেশ সীমান্ত) পর্যন্ত ৪-লেন হাইওয়ে। আর উত্তরপ্রদেশ, নেপাল, সিকিম, অসমের সঙ্গে সংযোগকারী নতুন করিডর।

৯) দার্জিলিং-কার্শিয়ং  রোপওয়ে।

১০) দক্ষিণেশ্বর-বেলুড় রোপওয়ে। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement