এই বাংলায় দক্ষিণ বাংলা

চুক্তিভঙ্গ ও নিরাপত্তার অভাব: দেন্দুয়া এলোকুয়েন্ট স্টিল কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভে শ্রমিকরা

By Eaibanglai - September 15, 2026
— Advertisement —
Advertisement
চুক্তিভঙ্গ ও নিরাপত্তার অভাব: দেন্দুয়া এলোকুয়েন্ট স্টিল কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভে শ্রমিকরা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- শাকম্ভরী গ্রুপের দেন্দুয়া এলোকুয়েন্ট স্টিল কারখানার চুক্তিভিত্তিক শ্রমিকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আবার ফেটে পড়ল। ত্রিপক্ষীয় চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ এবং কর্মস্থলে সুরক্ষার চরম অবহেলার অভিযোগ তুলে মঙ্গলবার কারখানার মেটাল ইয়ার্ড, চিপিং ও চালনি বিভাগের প্রায় ১৫০ জন শ্রমিক কাজ সম্পূর্ণ বন্ধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। 

শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে হওয়া ত্রিপক্ষীয় বৈঠকে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী দৈনিক ন্যূনতম মজুরি ৩৮৬ টাকা করার বিষয়ে সম্মতি হয়েছিল। কিন্তু এলোকুয়েন্ট স্টিল কারখানার ঠিকাদার পাপ্পু সিং সেই চুক্তি মানেননি। রাজ্য সরকারের নির্দেশিকা বুড়ো আঙুল দেখিয়ে মহিলা শ্রমিকদের ৩৮৬ টাকার পরিবর্তে এখনও মাত্র ২৪০ টাকা দৈনিক মজুরি দেওয়া হচ্ছে। পাশাপাশি, মেটাল ইয়ার্ডে প্রতি টন লোডিংয়ের দর ১৬৭ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা এবং লোডারদের দৈনিক মজুরি ৫৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৬০ টাকা করার আশ্বাসও কেবল ফাঁকা প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়ে গেছে।

ক্ষোভের আরও এক বড় কারণ কর্মস্থলে ন্যূনতম নিরাপত্তা সামগ্রীর অভাব। শ্রমিকরা জানান, ঠিকাদারকে বারবার বলা সত্ত্বেও তাঁদের নতুন সুরক্ষামূলক জুতো (Safety Shoes) দেওয়া হচ্ছে না। পুরনো ও ছেঁড়া জুতো পরেই তাঁদের বিপজ্জনক কাজ করতে হচ্ছে, যার ফলে যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

বিক্ষোভে শামিল শ্রমিক নেতা অমরনাথ মাহাতো ক্ষোভ উগরে দিয়ে বলেন, "ত্রিপক্ষীয় বৈঠকের পর সব কিছু সরকারিভাবে স্পষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও শ্রমিকরা তাঁদের ন্যায্য অধিকার ও মজুরি পাচ্ছেন না, যা অত্যন্ত লজ্জাজনক।" শ্রমিকদের সাফ হুঁশিয়ারি— যতক্ষণ না চুক্তি অনুযায়ী ৩৮৬ টাকা দৈনিক মজুরি, সমস্ত বিভাগের সংশোধিত হার এবং সুরক্ষার সুনির্দিষ্ট ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ কারখানায় কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement