এই বাংলায় দক্ষিণ বাংলা

বেহাল নিকাশি ব্যবস্থা, ড্রেন পরিষ্কারে নামলেন বিধায়ক

By Eaibanglai - September 12, 2026
— Advertisement —
Advertisement
বেহাল নিকাশি ব্যবস্থা, ড্রেন পরিষ্কারে নামলেন বিধায়ক

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দীর্ঘ ১৫ দিন ধরে জলমগ্ন দুর্গাপুরের কাঁকসা এলাকার আড়া মোড় বাজার এলাকা। শুধু দোকানপাট নয়, জল ঢুকে পড়েছে স্থানীয় একাধিক বাড়িতেও। হিন্দুস্থান ফার্টিলাইজারের পরিত্যক্ত আবাসন এলাকা এবং মুচিপাড়া থেকে মিশন হাসপাতালের সামনে দিয়ে আসা বৃষ্টির জল এই বাজারে এসে জমছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না হওয়া এবং ড্রেনের ওপর অবৈধ নির্মাণের কারণে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশেষত শিশু, বয়স্ক এবং দু’চাকার চালকরা। 

শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে আড়া মোড় বাজারে পৌঁছন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি জেসিবি ও ভ্যাকুম ক্লিনার নিয়ে এসে নিজে দাঁড়িয়ে থেকে জল বের করা ও নিকাশি নালা সচল করার কাজ পরিচালনা করেন। এই প্রসঙ্গে বিধায়ক পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, সরকারি জমি ও ড্রেন দখল করে অফিস ও দোকান তৈরি করার কারণেই আজ এই জল যন্ত্রনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি ড্রেনেজ ব্যবস্থা না থাকা সত্ত্বেও পঞ্চায়েত থেকে নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ভবিষ্যতে যাতে সহজেই ড্রেন পরিষ্কার করা যায়, তার জন্য ব্যবসায়ীদের সিমেন্টের স্ল্যাবের পরিবর্তে লোহার গ্রিল ব্যবহার করার নির্দেশ দিয়েছেন বিধায়ক।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement