eaibanglai
Homeএই বাংলায়পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে 'এবার অরণ্যে রান ফর… সুস্থ নিঃশ্বাস, সবুজ...

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ‘এবার অরণ্যে রান ফর… সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’

সুজিত বর্মণ, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -: বাতাসে বেড়েই চলেছে বিষের মাত্রা। বিশুদ্ধ বাতাসের অভাবে জীবের পক্ষে বেঁচে থাকাটাই হয়ে উঠেছে কষ্টকর। এই দুঃসহ পরিস্থিতির হাত থেকে জীবকুলকে একমাত্র রক্ষা করতে পারে সবুজ উদ্ভিদ। তাছাড়া সবুজায়ন মানুষের মনে সজীবতা আনে। মানুষের সীমাহীন লোভের জন্য সেখানেও পড়েছে হাত। পর্যাপ্ত বৃক্ষরোপণের পরিবর্তে নির্বিচারে চলছে বৃক্ষচ্ছেদন। সাধারণ মানুষকে সচেতন করার জন্য ‘এবার অরণ্যে রান ফর… সুস্থ নিঃশ্বাস, সবুজ বিশ্বাস’ স্লোগানকে সামনে রেখে পূর্ব জেলা পুলিশের উদ্যোগে এবং এবং আউসগ্রাম থানার সহযোগিতায় জঙ্গল সুন্দরী আউসগ্রামে অনুষ্ঠিত হলো ১০ কিমি. দূরত্বের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার।

আউসগ্রামের কালিকাপুর রাজবাড়ির মাঠ থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় এবং শেষ হয় ছোড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন বারাসত ময়দানে। প্রতিযোগিতার সূচনা করেন জেলাশাসক আয়েশা রানী এ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সায়ক দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম সহ পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সহস্রাধিক প্রতিযোগী এই মিনি ম্যারাথনে অংশগ্রহণ করেন। এদের মধ্যে মহিলা প্রতিযোগী ছিলেন দেড় শতাধিক। সাদা স্পোর্টস গেঞ্জি পরে জঙ্গলের মধ্য দিয়ে সবুজের বুক চিরে তারা যখন ছুটে যাচ্ছিল তখন সেই দৃশ্য ছিল অসাধারণ। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে করতালি দিয়ে সমানে প্রতিযোগীদের উৎসাহিত করেন স্থানীয় বাসিন্দারা। এই প্রতিযোগিতাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যায়। এলাকাজুড়ে বয়ে যায় খুশির হাওয়া। উদ্যোক্তাদের আশা এবার জঙ্গলের প্রতি সাধারণ মানুষের সচেতনতা আরও বৃদ্ধি পাবে। প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে পঞ্চানন বেরা, আরিফ আলি ও অভিষেক এবং মহিলাদের মধ্যে রেণু সিং, পূজা ভার্মা ও শম্পা গায়েন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments