eaibanglai
Homeএই বাংলায়উত্তর পূর্বের তাওয়াঙের সৌন্দর্য্যকে মানুষের কাছে পৌঁছে দিতে চিত্র প্রদর্শনী

উত্তর পূর্বের তাওয়াঙের সৌন্দর্য্যকে মানুষের কাছে পৌঁছে দিতে চিত্র প্রদর্শনী

সৌমাভ মণ্ডল,বসিরহাট :- অরুণাচল প্রদেশের ‘বিউটি কুইন’ তাওয়াংয়ের অনাবিল সৌন্দর্য্যকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন কলা সরস্বতী শিল্পী তরুণ চন্দ্র। বসিরহাট শহরের রবীন্দ্রভবনে শিল্পী সুধির সরকার আর্ট গ্যালারিতে তার নিজস্ব চিত্র প্রদর্শনীর মাধ্যমে তিনি তুলে ধরেছেন ভারত-চীন সীমান্তের তাওয়াংয়ের প্রকৃতি, পাহাড়, মঠ ও জনজীবনের নানা রঙ। ন্যাশনাল আর্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তাওয়াংয়ের তুষারঢাকা পর্বতশ্রেণি, শান্ত উপত্যকা, বৌদ্ধ মঠের স্থাপত্য, প্রভাতের আলো-ছায়া আর সীমান্তবর্তী জীবনের নীরব ছন্দ। প্রদর্শনী ঘুরে দেখা দর্শকদের মতে, ছবিগুলির কম্পোজিশন ও আলো-ছায়ার ব্যবহার তাওয়াংয়ের বৈচিত্র্যকে জীবন্ত করে তুলেছে। কোথাও বিস্তৃত নীল আকাশের নিচে পাহাড়ের স্তব্ধতা, কোথাও আবার মেঘের আড়ালে হারিয়ে যাওয়া পথ—প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে প্রকৃতির নিজস্ব ভাষা। শিল্পী তরুণ চন্দ্র জানান, বহুদিনের ইচ্ছে ছিল তাওয়াংয়ের সৌন্দর্য শহরের দর্শকদের সামনে তুলে ধরার। সেই ভাবনা থেকেই দীর্ঘ সময় ধরে সেখানে ঘুরে ছবি তোলা এবং পরে এই প্রদর্শনীর পরিকল্পনা।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, ভারত-চীন সীমান্তবর্তী এই অঞ্চলের প্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে মানুষের কৌতূহল বাড়াতেই এমন উদ্যোগ। প্রদর্শনীতে স্থানীয় শিল্পী, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকেই ছবির মাধ্যমে তাওয়াংকে নতুন করে চিনতে পারার কথা বলেছেন। এই ফটো এক্সিবিশন তাওয়াংয়ের সৌন্দর্যকে যেমন মানুষের আরও কাছে পৌঁছে দিয়েছে, তেমনই দেশীয় পর্যটন ও সীমান্ত অঞ্চলের সংস্কৃতি নিয়ে নতুন আগ্রহও তৈরি করেছে বলে মনে করছেন শিল্পমহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments