eaibanglai
Homeএই বাংলায়আগ্নেয়াস্ত্র দেখিয়ে গরু ছিনতাইয়ের চেষ্টা, ধাওয়া করে তিন দুষ্কৃতী ধরল গ্রামবাসী

আগ্নেয়াস্ত্র দেখিয়ে গরু ছিনতাইয়ের চেষ্টা, ধাওয়া করে তিন দুষ্কৃতী ধরল গ্রামবাসী

সংবাদদাতা,পুরুলিয়াঃ- আগ্নেয়াস্ত্র দেখিয়ে গরু ছিনতাইয়ের অভিযোগে উত্তেজনা ছড়াল পুরুলিয়ার মানবাজারে। জানা গেছে মঙ্গলবার রাতে মানবাজার পায়রাচালী রোডে কাড়াধরা গ্রামের কাছে বলরামপুর থেকে আসা একটি গরুরপালকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিন্তাই করার চেষ্টা করে কিছু দুষ্কৃতী। কিন্তু স্থানীয়দের চিৎকারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরে গ্রামবাসীরা তাদের ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে ও পুলিশের হাতে তুলে দেয়। এরপর ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে গ্রেপ্তার করে মানবাজার থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের নাম শেখ আনোয়ার, মহম্মদ আলম, সুদীপ বাউরী, অংকিত বাউরী। ধৃত সকলের বাড়ি মানবাজার থানা এলাকায়। পুলিশ জানিয়েছে এদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বাইক উদ্ধার হয়েছে। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments