সংবাদদাতা,পুরুলিয়াঃ- পশ্চিমবঙ্গ সরকারের সদ্য পেশ করা রাজ্য বাজেটে পুরুলিয়া জেলার মানবাজার ও ঝালদা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিশেষ ঘোষণা করা হয়েছে। হরিপাল, বামনগোলা, ফারাক্কা ও দীঘার পাশাপাশি এই দুই হাসপাতালের আধুনিকীকরণের ঘোষণার পরেই খুশির হাওয়া পুরুলিয়া জেলা জুড়ে। পাশাপাশি মানবাজার মহকুমা জুড়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। নতুন সরকারের এই ঘোষনায় সাধারণ মানুষ খুবই খুশি।
এবিষয়ে মানবাজার এলাকার বাসিন্দা সঞ্জয় দত্ত অবনী দত্ত ও তাপস দাসরা বলেন, “পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি ও মানবাজার হাসপাতাল উন্নত করা হবে” বাজেটে ঘোষণার জন্য রাজ্য সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন যত দ্রুত সম্ভব হাসপাতালের কাজ শুরু করা হোক।
বাজেটে হাসপাতালগুলির আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি, প্রতিটি জেলা ও মহকুমা হাসপাতালে ‘এমআরআইটি স্টোর’ গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়েছে।

















